আমাদের প্রভাব
ফুটবলের মাধ্যমে সুনামগঞ্জের শিশু-কিশোরদের জন্য তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা
মানিক রওশন স্পোর্টস ইনস্টিটিউট শুধু ফুটবল শেখায় না, শৃঙ্খলা, দলগত মনোভাব আর আত্মবিশ্বাসও গড়ে তোলে। পথচলার শুরুতেই আমাদের অর্জনগুলো এখানে তুলে ধরা হলো। সামনে ম্যাচ, ক্লাবে সুযোগ পাওয়া খেলোয়াড় এবং শিক্ষা সহায়তার তথ্যও নিয়মিত এখানে যোগ করা হবে।
প্রথম ব্যাচেই শতাধিক শিক্ষার্থী
একাডেমির প্রথম ব্যাচেই ছোট-বড় মিলিয়ে প্রায় শতাধিক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে। অনূর্ধ্ব-৮ থেকে অনূর্ধ্ব-২০ পর্যন্ত বয়সভিত্তিক দলে তারা নিজেদের বয়স ও দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ নিচ্ছে।
শিক্ষার্থী (প্রথম ব্যাচ)
বয়সভিত্তিক দল
সপ্তাহে সাত দিন প্রশিক্ষণ
প্রধান কোচ সামিউন আহমেদ ও সহকারী কোচ আশিকুল হকের তত্ত্বাবধানে পরিকল্পিত সাপ্তাহিক রুটিনে প্রতিদিন আলাদা বিষয়ে প্রশিক্ষণ হয়: বল নিয়ন্ত্রণ ও পাসিং, আক্রমণ ও ফিনিশিং, ফিটনেস, ড্রিবলিং, কৌশলগত খেলা, রক্ষণ আর ছোট মাঠের ম্যাচ। নিয়মিত অনুশীলন নিশ্চিত করতে প্রতি সপ্তাহে অন্তত ৫ দিন উপস্থিত থাকা বাধ্যতামূলক।
সাপ্তাহিক প্রশিক্ষণ
অনুদান ও পৃষ্ঠপোষকতা
আপনার সহায়তায় আরও বেশি শিশু-কিশোর নিয়মিত প্রশিক্ষণ, ভালো সরঞ্জাম আর ম্যাচ খেলার সুযোগ পাবে। অনুদান বা স্পন্সরশিপের মাধ্যমে পাশে থাকুন।