প্রশিক্ষণ
সপ্তাহে সাত দিনই প্রশিক্ষণ হয়, শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন।
প্রতিদিন আলাদা একটি বিষয়ে জোর দেওয়া হয়:
- শুক্রবার: বল আয়ত্ত করা এবং পাসিং
- শনিবার: আক্রমণ এবং ফিনিশিং
- রবিবার: ফিটনেস এবং ক্ষিপ্রতা
- সোমবার: বল নিয়ন্ত্রণ এবং ড্রিবলিং
- মঙ্গলবার: কৌশলগত প্রশিক্ষণ এবং খেলা
- বুধবার: রক্ষণ এবং ১v১
- বৃহস্পতিবার: ছোট মাঠের খেলা এবং রিকভারি
প্রধান কোচ সামিউন আহমেদ শুক্র, শনি ও মঙ্গলবারের প্রশিক্ষণ পরিচালনা করেন। সহকারী কোচ আশিকুল হক রবি, সোম, বুধ ও বৃহস্পতিবারের প্রশিক্ষণ পরিচালনা করেন।
সাতটি বয়সভিত্তিক দলে প্রশিক্ষণ দেওয়া হয়: অনূর্ধ্ব-৮, অনূর্ধ্ব-১০, অনূর্ধ্ব-১২, অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-২০। বিস্তারিত জানতে দলসমূহ পেজ দেখুন।
ভর্তি
ওয়েবসাইটের একাডেমিতে ভর্তি পেজের নিবন্ধন ফর্মটি পূরণ করুন, অথবা সরাসরি +880 1348-215066 নম্বরে যোগাযোগ করুন।
ভর্তি ফি ১,০০০ টাকা এবং মাসিক ফি ৫০০ টাকা।
প্রশিক্ষণের সময় বা অন্য যেকোনো বিষয়ে জানতে +880 1348-215066 নম্বরে কল করুন, WhatsApp-এ মেসেজ দিন, অথবা যোগাযোগ পেজের ফর্মে আপনার প্রশ্ন লিখুন।
উপস্থিতি ও নিয়ম
প্রতি সপ্তাহে অন্তত ৫ দিন প্রশিক্ষণে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
উপযুক্ত কারণ বা আগাম নোটিশ ছাড়া কোনো শিক্ষার্থী সপ্তাহে টানা ৫ দিনের কম উপস্থিত থাকলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।
উপযুক্ত কারণ থাকলে আগেই একাডেমিকে জানিয়ে রাখুন। +880 1348-215066 নম্বরে কল করে বা WhatsApp-এ জানাতে পারেন।
ফুটবল একটি দলগত এবং কঠোর অনুশীলনের খেলা। নিয়মিত অনুশীলন ছাড়া কোনো খেলোয়াড়ের দক্ষতা বাড়ানো সম্ভব নয়। তাই একাডেমির শৃঙ্খলা এবং খেলোয়াড়দের ভবিষ্যতের কথা ভেবে এই নিয়ম করা হয়েছে।
একাডেমি ও যোগাযোগ
হ্যাঁ। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিবন্ধিত ওয়ান স্টার ফুটবল একাডেমি। নিবন্ধন নম্বর BAN/0324/AAS-26।
আমাদের অফিস: ২৬ কালারুকা পয়েন্ট, ছাতক রোড, সুনামগঞ্জ।
যোগাযোগ পেজের ফর্মে “আপনি কে?” ঘরে “ক্লাব / একাডেমি (ম্যাচ আয়োজন)” বেছে নিন, আর দলের বয়সভিত্তিক বিভাগ, পছন্দের ভেন্যু ও সম্ভাব্য তারিখ লিখে পাঠান।
স্কাউট অনুরোধ ফরম পূরণ করুন। আপনার অনুরোধ যাচাইয়ের পর খেলোয়াড়দের বিস্তারিত তথ্য সরাসরি আপনাকে জানানো হবে।
যোগাযোগ পেজের ফর্মে “স্পন্সর / দাতা” অথবা “এনজিও / প্রতিষ্ঠান (অংশীদারিত্ব)” বেছে নিয়ে আপনার প্রস্তাব লিখুন। আমরা শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করব।
ফোন: +880 1348-215066, +880 1325-462871
WhatsApp: +880 1775-411365
ইমেইল: kssfa.org@gmail.com