একাডেমির শৃঙ্খলা এবং খেলোয়াড়দের নিয়মিত উন্নতির কথা ভেবে পরিচালনা পর্ষদ ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উপস্থিতি সংক্রান্ত একটি জরুরি ঘোষণা দিয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, প্রথম ব্যাচে ছোট-বড় মিলিয়ে প্রায় শতাধিক শিক্ষার্থী যুক্ত হলেও সম্প্রতি অনেকেই সপ্তাহে ১ থেকে ৩ দিনের বেশি অনুশীলনে আসছে না। ফুটবল একটি দলগত এবং কঠোর অনুশীলনের খেলা, আর নিয়মিত অনুশীলন ছাড়া কোনো খেলোয়াড়ের দক্ষতা বাড়ানো সম্ভব নয়।
নতুন নিয়ম অনুযায়ী:
- একাডেমিতে সপ্তাহে ৭ দিনই প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
- প্রতি সপ্তাহে অন্তত ৫ দিন অনুশীলনে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
- উপযুক্ত কারণ বা আগাম নোটিশ ছাড়া সপ্তাহে ৫ দিনের কম উপস্থিত থাকলে শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে।
পুরো ঘোষণাটি পড়ুন আমাদের নোটিশ পেজে। কোনো প্রশ্ন থাকলে +880 1348-215066 নম্বরে যোগাযোগ করুন।