নোটিশ

একাডেমির সর্বশেষ ঘোষণা ও বিজ্ঞপ্তি

একাডেমির সকল গুরুত্বপূর্ণ ঘোষণা ও বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা হয়। অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়মিত এই পেজে চোখ রাখার অনুরোধ করা হচ্ছে।

নিয়মিত অনুশীলনে উপস্থিতি সংক্রান্ত জরুরি ঘোষণা

প্রকাশের তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশক: পরিচালনা পর্ষদ

আসসালামু আলাইকুম,

আমাদের ফুটবল একাডেমির পথচলার শুরু থেকেই আপনাদের অসামান্য সাড়া ও সহযোগিতা পেয়ে আমরা আনন্দিত। প্রথম ব্যাচে ছোট-বড় মিলিয়ে প্রায় শতাধিক শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ আমাদের উৎসাহিত করেছে।

তবে অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, সম্প্রতি অনেক শিক্ষার্থীই নিয়মিত ক্লাসে উপস্থিত থাকছেন না। সপ্তাহে ১, ২ কিংবা সর্বোচ্চ ৩ দিনের বেশি উপস্থিতি অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে না। ফুটবল একটি দলগত এবং কঠোর অনুশীলনের খেলা। নিয়মিত অনুশীলন ছাড়া কোনো খেলোয়াড়ের দক্ষতা বৃদ্ধি ও একাডেমি থেকে প্রত্যাশিত সাফল্য অর্জন সম্ভব নয়।

তাই একাডেমির শৃঙ্খলার স্বার্থে এবং খেলোয়াড়দের সুসংগঠিত রাখতে আমরা নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করেছি:

  1. চলতি সেপ্টেম্বর মাসের বাকি থাকা দিনগুলোর জন্য (এই সপ্তাহ থেকে) এই বিশেষ উপস্থিতি নিয়ম কার্যকর হবে।
  2. একাডেমিতে সপ্তাহে ৭ দিনই প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
  3. প্রতি সপ্তাহে অন্তত ৫ দিন বাধ্যতামূলকভাবে ক্লাসে উপস্থিত থাকতে হবে।
  4. কোনো উপযুক্ত কারণ বা আগাম নোটিশ ছাড়া কোনো শিক্ষার্থী সপ্তাহে টানা ৫ দিনের কম উপস্থিত থাকলে উক্ত শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে।
  5. ফুটবলের ধারাবাহিকতা রক্ষা এবং আপনাদের সন্তানদের ভবিষ্যৎ ফুটবলার হিসেবে গড়ে তোলার স্বার্থেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হলো।

সকলের সহযোগিতা ও নিয়মানুবর্তিতা একান্ত কাম্য।

ঘোষণাক্রমে,
পরিচালনা পর্ষদ
মানিক রওশন ফুটবল একাডেমি
+880 1348-215066